শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের স্বপ্ন বাড়ি বাড়ি ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া, বাদ যাবে না প্রত্যন্ত এলাকা: মোস্তফা জব্বার

শরীফ শাওন: [২] ​ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আগে আমরা বলতাম ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যাব। ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যায়ে রয়েছে, আমরা এখন বাড়ি বাড়ি পৌঁছাব’। চর, দ্বীপ সব জায়গায় ইন্টারনেট পাওয়া যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে কাজ চলছে। ইন্টারনেট জনগণের মৌলিক অধিকার।

[৩] রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) এক দেশ এক রেট কর্মসূচির উদ্ভোধনকালে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের এক রেট চালু একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ‘গ্রাম হবে শহর’ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পূরণ হতে চলেছে।

[৪] অনুষ্ঠানে জানানো হয়, ৫ এমবিপিএস ৫০০, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকায় পাওয়া যাবে। গ্রাহকদের এর সঙ্গে ৫ শতাংশ কর দিতে হবে।

[৫] ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বর্তমানে দেশে প্রায় এক কোটি। এই সংখ্যক গ্রাহক দেশের মোট ইন্টারনেট ব্যবহাকারীর ১৭ শতাংশ। কিন্তু এই গ্রাহকরা দেশের মোট ব্যান্ডউইথের ৫৮ শতাংশ ব্যবহার করে।

[৬] আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘এক দেশ এক রেট’ জুলাই থেকে কার্যকর হবে। তিনি বলেন, এনটিটিএন সার্ভিসেরও দাম নির্ধারিত হলে ব্যান্ডউইথ পরিবহন খরচ কমবে। এতে আরও কম দামে ইন্টারনেট সেবা বিক্রি করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়