শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় অটোরিকশা ছিনতাই, ২৪ ঘন্টায় ছিনতাইকারী আটক

রুবেল মজুমদার : [২] কুমিল্লায় ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যেই ২ ছিনতাইকারীকে আটক ও কারাগারে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বখতিয়ার উদ্দিন।

[৩] এজহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বৃহস্পতিবার তিন ছিনতাইকারী চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগরীর সুজানগর পানির ট্যাংকির সামনে থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করে। এছাড়া চালকের মোবাইল ফোন ও নগদ টাকাগুলো নিয়ে যায়। পরে এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার মালিক ফরহাদ হোসেন বাবু কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৪] পরে কোতয়ালী মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা, চালকের মোবাইল ফোন সেট উদ্ধার করে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি সুইস গিয়ারসহ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

[৫] আটককৃত আসামীরা হলো সুজানগর পানির ট্যাংকি এলাকার রফিক মিয়ার ছেলে আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহান ওরফে কাল্লু (৩৪)।

[৬] পরে শুক্রবার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার মহোদয়ের সার্বিক তত্বাবধানে ২ ছিনতাইকারীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। উদ্ধার করা হয় সিএনজি চালিত অটোরিকশা, চালকের মোবাইল ফোন। সব মিলিয়ে মামলা রজুর ১২ ঘন্টার মধ্যেই আসামী আটক ও মামলার কার্যক্রম শেষ করে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়