শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজা পুনর্গঠনের জন্য অবকাঠামো যন্ত্রাংশ পাঠাচ্ছে মিসর

রাকিবুল আবির: [২] শুক্রবার মিসরের গণমাধ্যম জানায়, ইসরায়েল-হামাস সংঘাতে ধ্বংস হওয়া গাজা পুনর্গঠনের জন্য একটি প্রকৌশলী দল ও অবকাঠামো নির্মানের যন্ত্রাংশ পাঠিয়েছে তারা। টেলিভিশনে দেখানো হয়েছে, কয়েকটি বুলডোজার, ক্রেন ও ট্রাক মিসরের পতাকা বহন করে গাজা সীমান্ত অতিক্রম করছে। আল আরাবিয়া

[৩] ফিলিস্তিনিরা গাজার রাফাহ সীমান্তে রাস্তায় দাড়িয়ে দলটিকে স্বাগত জানায়। সীমান্ত প্রশাসন জানায়, ইতোমধ্যে ৫০ টি যানবাহন সীমান্তে প্রবেশ করেছে।

[৪] মিশরের এক ট্রাক চালক মাহমুদ ইসমাইল বলেন, আমরা আমাদের সকল অর্থ ও যন্ত্রপাতি নিয়ে ফিলিস্তিন পুনর্গঠনের জন্য এসেছি। প্রত্যেক মুসলিম ও প্রত্যেক মিসরবাসী আমাদের সাধুবাদ জানিয়েছেন।

[৭] গাজার গৃহায়ণ মন্ত্রনালয় জানায়, যুদ্ধে প্রায় ১৫০০টি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ১৫০০ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ১৭ হাজার ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পুনর্গঠনের জন্য প্রয়োজন ১৫০ মিলিয়ন ডলার। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়