শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জিএম মিজান : [২] জেলার সারিয়াকান্দি বাঙালি নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় ছাগলধরা পয়েন্ট থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

[৩] জান যায়, সারিয়াকান্দির ছাগলধরা পয়েন্ট এলাকায় বাঙালি নদীর পাড় থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয় লোকজন নদীর কিনারায় গিয়ে দেখতে পায়, একটি লাশ ভাসছে। খবর পেয়ে পুলিশ নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

[৪] সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে। লাশটি ৫-৬ দিন আগের হবে। লাশের শরীরে পচন ধরেছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়