শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৮:২০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের হালদার শাখা খাল থেকে গলিত লাশ উদ্ধার

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারীর একটি খাল থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার উত্তর মাদার্শা জেলে পাড়া এলাকার পোড়া কপালী খাল থেকে লাশটি দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাটিয়ে দেয়।

[৪] উদ্ধার মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর।

[৫] সূত্রে জানা যায়, হাটহাজারী মডেল থানার এসআই ইরফান রাজীবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল প্রায় ৫টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

[৬] চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ এবং পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গলিত লাশটির পরিচয় পাওয়া যায়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়