শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৬:০০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা মাত্র ৩২ শতাংশ: ল্যানসেটের গবেষণা

আখিরুজ্জামান সোহান: [২] ল্যানসেট সাময়িকীর একটি প্রতিবেদনের বলা হয়েছে, করোনার ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকার কার্যকারিতা একেবারেই কম। এনডিটিভি

[৩] ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ফাইজারের টিকা করোনার মূল ধরনের বিরুদ্ধে যে মাত্রায় অ্যান্টিবডি তৈরি করতে পারে, ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে তা মাত্র পাঁচ ভাগের এক ভাগ।

[৪] গবেষণায় দেখা গেছে,  প্রথম ডোজ ফাইজারের টিকা গ্রহণের পর, মূল ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে প্রায় ৭৯ শতাংশের শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরী হয়, কিন্তু আলফা বা বি ১.১.৭ ভেনিয়েন্টে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই হার মাত্র ৫০ শতাংশ।

[৫] আরও উদ্বেগের বিষয় হচ্ছে, ভারতে শনাক্ত ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে ফাইজারের টিকার কার্যকরের হার মাত্র ৩২ শতাংশ এবং সদ্য আবিস্কৃত দক্ষিন আফ্রিকার স্ট্রেইন বেটা বা বি ১.৩৫১ এর ক্ষেত্রে এই হার মাত্র ২৫ শতাংশ।

[৬] ইউসিএলএইচ সংক্রামক রোগের পরামর্শদাতা এবং সিনিয়র ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ইমা ওয়াল বলেছেন, এই গবেষণার পর আমাদের পরবর্তী করনীয় যত তাড়াতাড়ি সম্ভব প্রথম ডোজ প্রাপ্তদের দ্বিতীয় ডোজ সরবরাহ করা পাশাপাশি নতুন স্ট্রেইনে আক্রান্তদের ক্ষেত্রে টিকার সাথে বাড়তি বুস্টার ডোজ প্রদান প্রয়োজন।

[৭] তবে গবেষকরা বলছেন, কেবল অ্যান্টিবডি তৈরির মাত্রাই টিকার কার্যকারিতা নির্ধারণের একমাত্র নিয়ামক নয়। এক্ষেত্রে আরও গবেষণা তাগিদ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়