শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৯ কর্মকর্তাকে পদোন্নতির রায় প্রকাশ

ডেস্ক রিপোর্ট : সরকারের ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ১২৯ উপজেলা সমন্ব্বয়কারীকে পল্লী সঞ্চয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে অগ্রাধিকারভিত্তিতে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কালের কন্ঠ

রায়ের কপি হাতে পাওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে। একই সঙ্গে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদানপত্র এই সময়ের মধ্যে গ্রহণ করতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের এক পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের উপজেলা সমন্ব্বয়কারীকে পল্লী সঞ্চয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া নিয়ে রিট আবেদনে প্রায় দুই বছর আগে দেওয়া এই রায়ের পূর্ণাঙ্গ কপি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়