শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় শুক্রবার বিকালে ব্রীজের নির্মান কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। তার নাম অমুল্য কুমার সরকার(৩৮)। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর থানার বলরামপুর এলাকার আনন্দ কুমারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর-গোয়ালবাথান আঞ্চলিক সড়কে শুক্রবার বিকালে ব্রীজ নির্মাণের রডকাটার একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় অমুল্য কুমার । পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়