শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়া এলাকার অনলাইন জুয়ারী চক্রের মূলহোতা আটক

সুজন কৈরী : [২] ঢাকা জেলার আশুলিয়ার নয়ারহাটের আমগাছী এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একজন অনলাইন জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৪। আটককৃতের নাম- সাগর আহমেদ (৩৮)।

[৩] তিনি আশুলিয়া এলাকার অনলাইন জুয়ারী চক্রের মূলহোতা এবং এই অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ উপায়ে টাকা দেশের বাইরে পাচার হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

[৪] আটকের সময় তার কাছ থেকে ৭৪ পাতা অনুলাইন জুয়ার স্ক্রীন শর্ট, ২টি মোবাইল এবং নগদ ২৩ হাজার ৫০৫ টাকা জব্দ করা হয়েছে।

[৫] শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগর অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট ‘বেটবাজ৩৬৫ডটনেটে’ খেলাধুলার বাজি পরিচালনা করেন। সগযোগীদের সহায়তায় তিনি বাজির টাকা ডলারে বা ডলার টাকায় রুপান্তরিত করে বাজি খেলা পরিচালনা করছিলেন।

[৬] সাগর তার নিজ নামীয় ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে জুয়া বিষয়ে চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করতেন। ওই ওয়েব সাইটে তার নিজস্ব একটি এ্যাকাউন্ট রয়েছে। ওই এ্যাকাউন্টের মাধ্যমে তিনি অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করতেন। সাগরসহ অজ্ঞাতনামা কয়েকজন অনলাইন ভিত্তিক বেটবাজ৩৬৫ডটনেট নামক ওয়েব সাইটের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে দেশ ও দশের আর্থিক ক্ষতি করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়