শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কিংবদন্তি ম্যারাডোনাকে স্বরণ ও সম্মান জানিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: [২] হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত নভেম্বরে মারা গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যু পর আজকেই (শুক্রবার ৪ জুন) প্রথবারের মতো মাঠে নামলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। কিংবদন্তিকে স্বরণ ও সম্মান জানিয়ে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামে মেসিবাহিনী। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে ম্যারাডোনার স্ট্যাচু উদ্বোধন করা হয় এবং আর্জেন্টিনার ফুটবলাররা ম্যারাডোনার ছবি সম্বলিত বিশেষ জার্সি পরিধান করেন।

[৩] চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে নতুন ফুটবল স্টেডিয়াম এস্তাদিও ইউনিকো অব সান্তিয়াগো দেল এস্তোরো বাইরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া ফুটবলারদের নিয়ে ম্যারাডোনার স্ট্যাচু উদ্বোধন করেন। স্ট্যাচুটিতে দেখা যায়, কোমড়ের দুই পাশে দুই হাত আর বল পায়ে দাঁড়িয়ে চিরাচরিত সেই ম্যারাডোনাকে।

[৪] এরপর ম্যারাডোনাকে সম্মান জানিয়ে মেসিরা বিশেষ জার্সি পরিধান করেন। জার্সিটিতে ঠিক বুকের মাঝে ম্যারাডোনার ছবি, সেখানে লেখা ১৯৬০- (ইনফিনিটি)। ১৯৬০ ম্যারাডোনার জন্মসাল। লেখাটি এটাই ইঙ্গিত করে যে, জন্ম থেকে চিরকাল, তুমি আছো আমাদের বুকের মাঝে। - বিবিসি স্পোর্টস

  • সর্বশেষ