শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা’

নিজস্ব প্রতিবেদক: [২] চীনের তিয়ানানমেন স্কয়ার ট্র্যাজেডির ও উইঘুর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে পথনাটক ও সংগীত অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। চীন সরকার কর্তৃক উইঘুরদের নির্যাতনের প্রতিবাদে পথনাটক ‘নিশ্চুপ মানবতা (Silence of Humanity)’ পরিবেশন করে সামাদ ভূঞা ও তার দল।

No description available.

[৩] শুক্রবার (৪ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পথনাটকটির আয়োজন করে ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি)।

[৪] ১৯৮৯ সালের ৪ জুন চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে গণতন্ত্রের দাবির আন্দোলনে চীন সরকার গণহত্যা চালিয়েছিল। সেই ট্র্যাজেডির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ সময়ে উইঘুর মুসলিমরাও গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার পক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এরপর থেকে চীন সরকার উইঘুর মুসলিমদের নির্মূল করার চেষ্টা চালাচ্ছে এখন পর্যন্ত ।

No description available.

[৫] চীন থেকে মুছে ফেলতে উইঘুর মুসলিমদের বাছবিচার হীনভাবে আটক, নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক কাজে খাটানোসহ নারীদের ধর্ষণ, ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া, গর্ভবতী উইঘুর নারীদের গর্ভপাত করা এবং পুরুষদের ডিটেনশন ক্যাম্পে রেখে অমানুষিক নির্যাতন করা হচ্ছে।

[৬] মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চীনা সরকার উইঘুরদের ধর্মীয় ও অন্যান্য স্বাধীনতার ক্রমে ক্রমে হরণ করেছে এবং গণনজরদারি, বন্দিত্ব, মগজধোলাই এবং জোরপূর্বক বন্ধ্যাকরণ করানোর ব্যবস্থা গড়ে তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়