শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯৯৩ সালেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি তুলেছিলেন বিএনপি’র এমপি আবদুল আলী মৃধা

সারোয়ার জাহান: [২] ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী নিষিদ্ধের জন্য জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব করেছিলেন নরসিংদী-৫ আসনের তৎকালীন সংসদ সদস্য আবদুল আলী মৃধা।

[৩] মুলতবি প্রস্তাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সহিংস আক্রমনের প্রেক্ষিতে তিনি উল্লেখ করেন, কোথায় কিভাবে তারা অস্ত্রের ট্রেনিং করে তার উৎস খুঁজে বের করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐ ৭১ সালের মত বাংলাদেশের মাটিতে কবর রচনা করতে হবে। আজকে তারা একশ’রও অধিক রুম তছনছ, দুই শতেরও অধিক রুমে আগুন লাগিয়েছে। আমার অনেক সন্তান লাফিয়ে পড়ে তারা পঙ্গু হয়েছে। পৃথিবীতে তারা আর কোনো দিন পা সোজা করে দাঁড়াতে পারবে না। আজকে একটি সন্তানকে খুঁচিয়ে খুঁচিয়ে, কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

[৪] জামায়াত শিবিরকে আর প্রশ্রয় দেয়া যায় না।

[৫] জামায়াত শিবিরের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। যাতে জামায়াত শিবির যেন কোন দিন এই বাংলাদেশে মাথা উচু করে দাঁড়াতে না পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়