শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে বসে ধর্ষণ মামলার শুনানি: আইনজীবীদের সতর্ক থাকতে বললেন হাইকোর্ট

বাশার নূরু: [২] নিজের বাসায় থেকে ভার্চুয়ালি ধর্ষণ ও নারী নির্যাতন মামলার শুনানির সময় পরিবারের অন্য সদস্যরা যেন না শোনেন সে বিষয়ে আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

[৩]বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুুয়াল হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

[৪]শুনানির শুরু থেকেই দেবরের সঙ্গে শারীরিক সম্পর্ক, প্রতিবেশীর হাতে ধর্ষণ, প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে ধর্ষণসহ বিভিন্ন মামলায় জামিন শুনানি গ্রহণ করেন আদালত।

[৫] এরকম কয়েকটি মামলার শুনানি শেষে এক পর্যায়ে আদালত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, যারা এ ধরনের মামলার শুনানি করছেন তারা পুরোপুরি আইসোলেটেড (আলাদা) থাকুন। বাসার অন্যরা যেন এসব না শোনে। এসবতো বাজে মামলা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই?

[৬] তখন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহসহ অন্য আইনজীবীরা আদালতের পরামর্শকে সাধুবাদ জানান।

[৭]আদালত বলেন, এ কারণে বলছি যে, এসব একেবারেই কোর্টের ব্যাপার। পরিবারের একেকজন শুনলে কে কীভাবে নেবে।

[৮]ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, ঘরে বাচ্চারা শুনলে, ছেলে-মেয়েরা শুনলে নিজের বিব্রত হতে হয়।

[৯]আদালত বলেন, এসব মামলার শুনানির সময় সবাইকে সতর্ক থাকতে হবে। এরপর মামলার কার্যতালিকা অনুসারে অন্যান্য মামলার শুনানি শুরু করেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়