শিরোনাম
◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে সড়কে বেহাল দশা দূভোগ চরমে

সোহাগ হোসেন:[২] মির্জাগঞ্জে খনা খান্দে ভরা সড়ক।দূর্ভোগ চরমে। এমই বেহাল দশা উপজেলার সুবিদখালী বাজার ব্রীজের উত্তর পাশের ঢাল থেকে আলী বাংলা চাইনিজ পর্যন্তম বাকেরগঞ্জ- মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়ক এবং পদ্মা ব্যাংক থেকে ঋষি বাড়ি পর্যন্ত বাজারে প্রবেশদ্বারের প্রায় ২ কিঃ মিঃ সড়ক। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীসহ যানবাহন।

[৩] সরেজমিনে দেখাযায়, রাস্তা দুটির মাঝে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। গর্তে জমে রয়েছে পানি। এতে চলাচল করতে যেয়ে আটকে যাচ্ছে মোটরসাইকেল, রিকশা, ট্রেক,পরিবহনসহ বিভিন্ন যানবাহন। যাতায়াতে চরম দূূর্ভোগ পোহাচ্ছে পথচারীসহ স্থানীয় জনসাধারণ। ব্রীজ ঢালে মহাসড়কে কোন রকমের ডেনেজ ব্যবস্থা এবং কালভার্ট না থাকায় বৃষ্টিসহ স্থানীয় জনসাধারণের গৃহস্থালি কাজে ব্যবহারিত পানি আটকে থাকে সড়কে। স্থানীয়রা জানান, এদূর্ভোগ আমাদের প্রতিবার বর্ষা মৌসুমে পোহাতে হয়।

[৪] আশ্বাস দেয় রাস্তা ঠিক করে দিবে।কিন্তু ঠিক আর হয় না।তাই ঝুঁকি নিয়ে জলকাঁদা মাড়িয়ে চলতে হয়।ব্রীজের ঢালের রাস্তায় একটা কালভার্ট ছিলো। বাড়ি-ঘর, দোকান পাট করে তাও আটকে ফেলেছে। তাই বৃষ্টি হলে পানি জমে থাকে। আটোচালক মোঃ সিদ্দিক মৃধা বলেন, ভাঙা রাস্তা জন্য আমরা ঠিক মতো গাড়ি চালাতে পারি না।পার্সপাতি ভেঙে চূড়ে যায়, গাড়ি উল্টে দূর্ঘটনা ঘটে। গর্তের মধ্যে আটকে পড়ে গাড়ি।

[৫] উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ জানান, রাস্তাটি পাকা করনের জন্য আমদের একটি স্কিম প্রদান করা হয়েছে । সে মোতাবেক আমরা তালিকা পাঠিয়েছে। অল্পের মধ্যেই রাস্তাটি ঠিক করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়