শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে মাসেই নির্যাতনের শিকার ২৪০ নারী ও শিশু: মহিলা পরিষদ

শাহীন খন্দকার: [২] বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০৪ জন কন্যাশিশু ও ১৩৬ জন নারী নির্যাতিত হয়েছেন। প্রকাশিত সংবাদ অনুসারে মে মাসে ধর্ষণের শিকার হয়েছে ৯৫ জন, এর মধ্যে ৪৫ জন কন্যাশিশু।

[৩] প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫জন কন্যাশিশু দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। ৩ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়। এছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন কন্যাশিশু, ৭ জন কন্যা শিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২জন কন্যাশিশুসহ ৭জন যৌন-নিপীড়নের শিকার হয়েছে। ৭ জন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছেন।

[৪] এছাড়াও যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৯ জন। এর মধ্যে ৩ জনকে হত্যা করা হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। দেশের ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে মহিলা পরিষদ। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়