শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগ দাখিল

সনত চক্রবর্ত্তী : [২] ভাঙ্গায় জুয়া আইনের একটি মামলায় আদালতে এ অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার (২ জুন) রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] এসময় তিনি জানান, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে মান্নান ব্যাপারীর বসতবাড়ি সংলগ্ন মেহগনি বাগানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় মঙ্গলবার রাতে পুলিশ ছয় জুয়ারিকে আটক করে।

[৪] উপপরিদর্শক (এসআই) তাহসিনুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মঙ্গলবার জুয়া আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত চৌধুরী মামলাটি পাওয়ার পর তদন্ত শেষ করে অভিযোগ পত্রটি আদালতে দাখিল করেছেন।

[৫] এই মামলার আসামিরা হলেন- মো. মনির খান (৪০), রুহুল সালাউদ্দিন হাওলাদার (৪০), আশিক বেপারী (২৫), রুবেল শরীফ (২৪) ও এনায়েত মিয়া (৪২)। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়