শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পজিটিভ শুনে হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসাধীন তিন রোগী

ডেস্ক নিউজ: পরে তাদের অবস্থান শনাক্ত করে তিনটি বাড়িই লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ঘটনাটি মাগুরার মহম্মদপুর উপজেলার।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: কাজী আবু আহসান জানান, সোমবার রাতে জ্বর, ঠাণ্ডা ও কাশিসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ছয়জন রোগী। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাদের করোনা টেস্টের নমুন সংগ্রহ করা হয়। বুধবার সকালে রিপোর্ট আসে। এতে দেখা যায়, তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ। এ খবর শুনেই পজিটিভ ওই তিন রোগী হাসপাতাল থেকে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, বিষয়টি জানতে পেরে হাসপাতালের দেয়া তথ্যের ভিত্তিতে দু’জন রোগীর বাড়ি সদর ইউনিয়নের রুইজানি গ্রামে। অপরজনের বাড়ি বিনোদপুর ইউনিয়নের নারানপুর গ্রামে। উপজেলা প্রশাসনের লোকজন ওইসব বাড়িতে যান। তারা রুইজানি গ্রামে দু’জনকে পাওয়া গেলেও নারানপুর গ্রামের ওই রোগীকে পাননি। পরে তাকে শ্যামনগর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে খুঁজে পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, ওই তিনজন করোনা রোগীর অবস্থান নেয়া তিনটি বাড়িই লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে লাল পাতাকা টাঙানো হয়েছে। এ ছাড়া তাদের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তাও দেয়া হয়েছে। সূত্র: নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়