শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্জেন্টিনার জার্সিতে ভালো করতে ‘ক্ষুধার্ত’ মেসি

স্পোর্টস ডেস্ক: [২] সময়ের পরিক্রমায় দেশের হয়ে আরও একটি প্রতিযোগিতার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। আকাশী-সাদা জার্সিতে কয়েকবার শিরোপার একেবারে কাছাকাছি পৌঁছালেও তুলে ধরা হয়নি কাঙ্ক্ষিত শিরোপা। এবার আলবেসিলেস্তেদের হয়ে ভালো কিছু করার জন্য উদগ্রীব হয়ে আছেন এই ক্ষুদে জাদুকর।

[৩] ২০০৭ সালের কোপা আমেরিকা থেকে শুরু। সেবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তরুণ মেসির। এরপর ২০১৪ থেকে ২০১৬ এর পরপর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু একবারও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।

[৪] সর্বশেষ ২০১৯ সালের কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা পৌঁছেছিল সেমিফাইনালে, হয়েছিল তৃতীয়। তবু মেলেনি কাঙ্ক্ষিত শিরোপার দেখা। এখন আরও একটি মহাদেশীয় টুর্নামেন্ট দ্বারপ্রান্তে মেসি। দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা খেলতে জাতীয় দলের সঙ্গে ইতোমধ্যে যোগও দিয়েছেন এই ক্ষুদে জাদুকর।

[৫] বিগত আসরগুলোর হতাশা দূর করে এবার আরও ভালো করার জন্য ক্ষুধার্ত আর্জেন্টাইন সুপারস্টার। গত কয়েকবছরে নিজেদের সামর্থ্যের ছাপ রাখলেও, মেসির এবারের লক্ষ্য শিরোপা জয় করা। আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়ে এমনটাই বলেছেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী এ ফুটবলার।

[৬] বাছাইপর্বের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত রাখছেন মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি। আমরা এক অদ্ভুত ও ভিন্নরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, কঠোর পরিশ্রম করছি এবং বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত এবং ভালো করার জন্য ক্ষুধার্ত।

[৭] দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

[৮] এরপর কোপা আমেরিকায়ও চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আলবিসেলেস্তেদের। গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ উরুগুয়ে, বলিভিয়া ও প্যারাগুয়ে। - গোলডটকম

  • সর্বশেষ