শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভবিষ্যত মহামারী প্রতিরোধে ‘আন্তর্জাতিক চুক্তি’র আহ্বান জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার সংস্থাটির বার্ষিক মন্ত্রিপরিষদ সম্মেলনে বলেছেন, ‘ভবিষ্যত মহামারী মোকাবেলার প্রস্তুতির জন্য ‘বৈশ্বিক মহামারী চুক্তি’ স্বাক্ষর করার সময় এসেছে।’ সিএনএ

[৩]হু প্রধান আরো বলেন, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ‘গুরুতর চ্যালেঞ্জ’ মোকাবেলা করতে হচ্ছে। এ ধরণের সংকট মোকাবেলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন।

[৪] সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীরা ভাইরাস দমনে হু ও দেশগুলোর সক্ষমতা বাড়াতে স্বাধীন গবেষকদের দ্বারা আরও বেশি উচ্চাকাঙ্খী গবেষণার প্রয়োজনের বিষয়ে একমত হন। আগামী ২৯ নভেম্বর হু’র ১৯৪ সদস্য দেশের মন্ত্রীরা মহামারী চুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজন কি না তা নিয়ে বৈঠকে বসবেন।

[৫]হু’র গত ৭৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত মাত্র দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি হচ্ছে ২০০৩ সালে স্বাক্ষরিত ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল’, দ্বিতীয়টি ২০০৫ সালে স্বাক্ষরিত ‘ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন’।

[৬]২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। যা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৭ কোটির বেশি করোনা শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩৫ লাখের বেশি।

  • সর্বশেষ