শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে ছাত্র লীগের উদ্যোগে সাঁকো নির্মাণ

মোঃ সোহাগ হোসেন: [২] ছাত্র লীগ রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজেও দেখিয়েছে নজিরবিহীন দৃষ্টান্ত। কখন ছাত্র লীগকে দেখা গেছে মাথায় গামছা বেধে অসহায় কৃষকের মাঠের ধান কেটে, ডাল তুলে ঘরে উঠিয়ে দিতে। বিভিন্ন ঘূর্ণিঝড়ে স্বেচ্ছায় মানুষের দ্বারে দ্বারে ছুটে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে। মির্জাগঞ্জে আবার এর প্রমাণ দিল ছাত্র লীগ।

[৩] ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবের কারনে উপজেলার মির্জাগঞ্জ মাজারের দক্ষিণে চর এলাকার বিভিন্ন জায়গায়র রাস্তা ভাসিয়ে নিয়ে গেছে পায়রা নদীতে। ওইসব এলাকার লোকজনের যোগাযোগের সুবিধার্থে মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগ নিজেদের উদ্যোগে স্বেচ্ছা শ্রমে ভাঙ্গা রাস্তার উপরে সাঁকো তৈরি করে দেয়। ইউনিয়ন ছাত্রী লীগের সভাপতি মোঃ ইমরান বাহাদুরের নেতৃত্বে এ কাজে সহযোগিতা করে ছাত্র লীগ কর্মীরা।

[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার কয়েকটি স্থান দিয়ে রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তায় ছাত্র লীগের নেতৃবৃন্দ নিজেরা গাছ ও বাঁশ কেটে তা মাথায় বহন করে সাঁকে নির্মাণ করে দিয়েছে বলে স্থানীয়রা জানান।

[৫] ইউনিয়ন ছাত্রী লীগের সভাপতি মোঃ ইমরান বাহাদুর বলেন, এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। এভাবেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।

[৬] উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ জানান, এবার ঘূর্ণিঝড় ইয়াসের ফলে উপজেলায় কাঁচা-পাকা প্রায় ১০ কিঃ মিঃ রাস্তা ভেঙে গেছে। ভাঙা ওইসব রাস্তার তালিকা পাঠানো হয়েছে। শীঘ্রই রাস্তা গুলো সংস্কারের ব্যবস্থা করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ