শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে মোটরসাইকেলসহ তিন চোরকে আটক

শাহাদাত হোসেন: চট্টগ্রামের রাউজানে মোটর সাইকেল চুরির পৃথক মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। এ সময় আসামীদের কাছ থেকে হিরো গ্লামার মডেলের মোটরসাইকেল (রেজিঃ নং-চট্রমেট্রো-হ-১৭-৩৬৫০) উদ্ধার করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব জানান, ৩০ মে দিবাগত রাতে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে বনফুল ফাস্টফুড এর দোকানের সামনে আসামীরা অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাউজান থানার উপ পরিদর্শক ইসমাইল হোসেন সংগীয় ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করে। আসামীরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের দৌলত বাড়ীর মোঃ খায়রুল আমিনের পুত্র মোঃ শাহেদ (২৩) ও একই ইউনিয়নের মোহন বাসী খলিফার বাড়ির প্রদীপ রুদ্র পালের পুত্র জয় রুদ্র পাল(২৫)। অপর একটি মামলায় ইয়ামাহা মডেলের একটি গাড়ী সহ আসামী উপজেলার হলদিয়া ইউনিয়নের জানি পাথর এলাকার মৃত শাহ আলমের পুত্র মোঃ হেলাল(২৮) কে গ্রেফতার করে রাউজান থানার উপ পরিদর্শক নাহিদ হাসান। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়