শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিতে করোনা পরীক্ষার নামে ব্যাপক হারে প্রতারণা [২]জালিয়াতি রোধে তদন্ত শুরু

মাহামুদুল পরশ: [৩] সোমবার জার্মানির ১৬টি রাজ্যের স্বাস্থ্য প্রতিনিধিদের সাথে করোনা পরীক্ষা প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং জালিয়াতি বন্ধ সংক্রান্ত আলোচনায় বসেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্ফান। এর আগে বেশ কয়েকটি করোনা পরীক্ষা সংক্রান্ত জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে বলেন, পরীক্ষা কেন্দ্রের জালিয়াতির দায়ভার স্থানীয় প্রশাসনকে নিতে হবে। তিনি আরও বলেন, বার্লিন থেকে কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করা আমার একার পক্ষে সম্ভব নয়। ডয়েচ ভেলে

[৪] সম্প্রতি জার্মানির বেশকিছু করোনা পরীক্ষাকেন্দ্রের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। শুক্রবার জার্মানির বকহাম শহরের পাবলিক প্রসিকিউটররা এই বিষয় কে কেন্দ্র করে একটি তদন্ত শুরু করেছেন। ফ্লিপ বোর্ড

[৫] জার্মানির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে বিভিন্ন শহরে গড়ে উঠা করোনা পরীক্ষাকেন্দ্র থেকে স্বাভাবিকের চাইতে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে দাবি করছে স্থানীয় জনগন। এমনকি পরীক্ষার ক্ষেত্রে জার্মান সরকার সপ্তাহে একটি পরীক্ষা বিনামূল্যে করা ঘোষণা দিলেও বিভিন্ন প্রতিষ্ঠান সেই পরীক্ষার জন্য অর্থ নিয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়