শিরোনাম
◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী কর্মীদের আরও সুখবর আসছে

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে অর্থনীতি বিভিন্ন সেক্টর যখন স্তবির অবস্থা বিরাজ করছে, তখন বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা রেখেছে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স। করোনার মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বিগত বছরগুলোর তুলনায় বেশি। এরপরও প্রবাসীরা দেশে এসে বিদেশে কর্মস্থলে যাওয়ার পথে প্রতিনিয়ত নানাভাবে ভোগান্তি ও অবহেলার শিকার হচ্ছেন। আরটিভি

শেষমেষ প্রবাসী কর্মীদের ভোগান্তি দূরীকরণ, ভিসা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এবার প্রবাসী কর্মীদের জন্য বিমানের ভাড়া কমানোরও পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে প্রবাসী কর্মীরা নির্দিষ্ট দেশে পৌঁছার পর কোয়ারেন্টাইন থাকার জন্য প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

রোববার (৩০ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রবাসী শ্রমিকদের জন্য এসব সুযোগ-সুবিধা রাখার কথা বলেছেন প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুচ সালেহীন।

তিনি বলেন, করোনাভাইরাসের মধ্যেও প্রবাসী কর্মীরা যেন কোনো ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার না হয় সেজন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও বিমানের ভাড়া কমানোর চিন্তাভাবনা চলছে। আন্তর্জাতিক কতগুলো বিষয় আছে, সেগুলোর সঙ্গে মিল রেখেই চেষ্টা চলছে। বিমানের টিকাও প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। সেজন্য মন্ত্রণালয়ে তালিকা তৈরি করা হবে। যখন টিকা পর্যাপ্ত হবে, তখন বিদেশগামী কর্মীদের এটা দেওয়া হবে।

সচিব আরও বলেন, করোনাভাইরাসের সময় একজন প্রবাসী কর্মী যখন বিদেশে যাত্রা করবেন তখন হোটেলে কোয়ারেন্টাইনের খরচ বাবদ ২৫ হাজার করে টাকা দেওয়া হবে। এটির পদ্ধতি হবে প্রবাসী কর্মীদের কনফার্ম টিকিটের বিপরীতে অথবা বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে।

  • সর্বশেষ