শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ দুইজনকে ঢাকায় স্থানান্তর, মঞ্জুর অনুসারীদের বাড়িঘরে হামলার অভিযোগ

অহিদ মুুকুল : [২] আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

[৩] তারা হলেন- বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত শামছুল হকের ছেলে সবুজ (৪০) ও আবদুল লতিফের ছেলে মো. সানি (২৭)।

[৪] নোয়াখালী জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শনিবার মধ্যরাতে সবুজ ও সানিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৫] রাত ৮টার দিকে বসুরহাটে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাগ্নে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।

[৬] আবদুল কাদের মির্জার অভিযোগ মঞ্জু, বাদলের লোকজনের হামলায় তার আট কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

[৭] এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে বসুরহাট বাজারে আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

[৮] নোয়াখালীর পুলিশ সুপার জানান, উত্তেজনাকর পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত এড়াতে বসুরহাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়