শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাসেল হোসেন : [২] ঢাকার ধামরাই উপজেলার শাসন গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠেছে । এঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ভিকটিমকে উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান পলিশ।

[৩] এজাহার সূত্রে জানা যায়,উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের নবম শ্রেণীর ছাত্রীর বাবা দিনমজুর কাজ করতে চলে যায়। তার মা গার্মেন্টস চাকরি করেন। ছোট বোনকে নিয়ে বাড়িতে থাকেন স্কুল ছাত্রী।

[৪] এ সুযোগে গত শনিবার রাত ৮টার দিকে শাসন গ্রামের মোতালেব মিয়ার লম্পট ছেলে পারভেজ (২২) ও তার বন্ধু একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে ছাদ্দাম (২৩) মিলে ওইছাত্রীর ঘরে ঢুকে। এসময় পারভেজ স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর ছাদ্দাম তার ছোট বোনকে আটকে রাখে। পরে ছাত্রীর মা বাড়িতে আসলে মেয়ে কান্না করে মাকে বলে তাকে পারভেজ ধর্ষণ করেছে।

[৫] ওই রাতে ধর্ষিতার বাবা বাদি হয়ে পারভেজ ও ছাদ্দাম হোসেনের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ ধর্ষকদের বাড়িতে অভিযান চালায় কিন্তু তারা পালিয়ে যায়। আজ রবিবার সকালে ভিকটিমকে মেডিকেল টেস্ট এর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

[৬] ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিক হোসেন বলেন, এঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে।আসমীদের গ্রফতারের অভিযান পরিচালনা করা হচ্ছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়