শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সাদ্দাম হো‌সেন: [২] জেলার বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের গঠিত পুর্নাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা।

[৩] রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ কমিটিতে পদবঞ্চিতদের একটি গ্রæপের নেতাকর্মীরা অংশ নেন।

[৪] এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলার কমিটি গঠন করা হলেও অসৎ উদ্দেশ্যে পরদিনই ওই কমিটি বাতিল করা হয়। নতুন কমিটিতে একাধিক জামায়াত- বিএনপি পরিবারের সদস্য ও মাদকসেবীকে স্থান দেওয়া হয়েছে।

[৫] উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলার নেতারা। পরে একই পরিবারের দুই ভাইকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নিয়ে গণমাধ্যমে সমালোচনা শুরু হলে পরদিনই কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি স্থগিত করা হয়। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে পুরনায় কেন্দ্রের নির্দেশে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন জেলা আ.লীগের নেতারা। সেই কমিটি ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়