শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোসল করতে নেমে কর্ণফুলী নদীতে নিখোঁজ ১

দেলোয়ার হোসেন : গোসল করতে নেমে আবারও কর্ণফুলী নদীতে নিখোঁজ হয়েছে ইমন দাশ (১৭) নামে এক তরুণ। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের পরিষদ সংলগ্ন কর্ণফুলী ঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ ইমন শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নামে ইমন। গোসল করার এক পর্যায়ে সে সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানায় স্থানীয়রা।

এর আগে শুক্রবার (২৮ মে) বিকাল ৪ টায় কাপ্তাই বেড়াতে এসে কর্ণফুলী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে গিয়ে তন্ময় দাশের(১৯) নামর চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়। কাপ্তাইয়ের শীলছড়ির সীতারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, সাতার জানা না থাকলে কেউ যেন নদীতে গোসল করতে না নামে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ হতে বারবার সর্তক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়