শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লাইট চালুর প্রথমদিনে সৌদি গেলেন ২৫৯ প্রবাসী

ডেস্ক নিউজ: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপ করে সৌদি কর্তৃপক্ষ। এ কারণে ২০ থেকে ২৮ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত রাখে বাংলাদেশ বিমান। শনিবার (২৯ মে) সেই ফ্লাইট চালু হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ জানায়, শনিবার (২৯ মে) দুপুর সোয়া ৩টায় ১৩৫ যাত্রী নিয়ে সৌদির দাম্মামে ও সন্ধ্যা সোয়া ৬টায় ১২৪ যাত্রী নিয়ে জেদ্দায় ফ্লাইট পরিচালনা করে বিমান। উভয় ফ্লাইট নিরাপদে স্ব স্ব গন্তব্যে অবতরণ করেছে। যাদের ভিসার মেয়াদ মে মাসেই শেষ হয়ে যাবে কেবল তারাই বিমানের এই ফ্লাইটে সৌদি যেতে পারছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে টিকেট বিক্রি করছে সংস্থাটি।

বিমান আরও জানায়, ২০ থেকে ২৮ মে ফ্লাইট বন্ধের কারণে যারা টিকেট কেটেও ভ্রমণ করতে পারেনি তাদের নতুন করে টিকেট ইস্যু করতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না।

এর আগে সৌদি সরকারের কড়া বিধিনিষেধের কারণে ৯ দিন ফ্লাইট বন্ধ রাখে বিমান। পরে বিমানের সহযোগী সংগঠন বিমান হলিডেইজের মাধ্যমে সৌদিতে কোয়ারেন্টাইনের হোটেল বুকিং ব্যবস্থা চালু করে ফ্লাইট পুনরায় চালু করা হয়। সূত্র: আর টিভি, ঢাকা পোস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়