শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রি ফায়ার ও পাবজি গেম নিয়ন্ত্রণ নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়

সমীরণ রায়: [২] কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন সুন্দর রাখতে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি ফায়ার ও পাবজি গেম নিয়ন্ত্রণে শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই গেম বন্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে। করোনাকালে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঠিক তখনই কিশোর-কিশোরীরা ইন্টারনেটে এই খেলায় মেতে উঠেছে। এতে কিশোর বয়সেই শিক্ষার্থীদের মানসিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা কথা শুনছে না, এমনটাই দাবি করছেন অভিভাবকরা।

[৩] শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ইন্টারনেটে নানা ধরনের গেম রয়েছে। এটা শুধু এককভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়। শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় রয়েছে। কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্যসহ সব বিষয়ে নিরাপদ রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ সংক্রান্ত পর্যালোচনা বা পরিসংখ্যান হাতে নেই। এ বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে কাজ করার সুযোগ রয়েছে।

[৪] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কোনও সুপারিশ বা অনুরোধ আসেনি। আর স্ব-উদ্যোগে এরকম নির্দেশনা তৈরি বা বাস্তবায়ন করা আমাদের এখতিয়ারের মধ্যে নয়।

[৫] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) মো. জাহাংগীর আলম বলেন, মন্ত্রী পর্যায়ে হয়তো কথা হয়েছে। এখন পর্যন্ত অফিসিয়াল লেভেলে তথ্য শেয়ার হয়নি। কোনও অ্যাপস বা ওয়েবসাইট বন্ধ করতে হয়, তাহলে সেটা করবে বিটিআরসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়