শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের আগৈলঝাড়ায় গলায় ফাঁস দেয়া বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ

এসএম শামীম:[২] জেলার আগৈলঝাড়ায় পারিবারিক কলহ ও সন্তানরা ঠিক মত খাবার না দেয়ায় গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত ভগিরত বাড়ৈর ছেলে মহেন্দ্র বাড়ৈ (৭২) পারিবারিক কলহ ও তার সন্তানেরা ঠিক মত খাবার না দেয়ার কারনে শনিবার ভোর রাতে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় দিলীপ বাড়ৈ ও অধির বাড়ৈ জানান, মহেন্দ্র বাড়ৈর ১ম স্ত্রী মারা যাওয়ার পর সে ২য় বিয়ে করে।

[৪] ২য় স্ত্রী ও তার এক সন্তান বর্তমানে ভারতে রয়েছে। বাড়িতে তার দুই সন্তান ও তাদের স্ত্রী রয়েছে। তারা মহেন্দ্র বাড়ৈকে ঠিক মতো খাবার দিত না। তাই মহেন্দ্র তার পরিবারের উপর অভিমান করে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

[৫] পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক মোঃ আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মহেন্দ্র বাড়ৈর ঝুলন্ত লাশ গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে যায়। এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মহেন্দ্র বাড়ৈর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়