শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যারিবিয়ান লিগে সাকিবের দল তালাওয়াসে যারা খেলবেন

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াস আবার দলে নিয়েছে। এর আগে দুবার এ দলে খেলেছেন সাকিব। ২০১৬ সালে তাদের হয়ে শিরোপাও জিতেছিলেন তিনি।

[৩] শুক্রবার (২৮ মে) প্লেয়ার্স ড্রাফটের শুরুতে জ্যামাইকা তালাওয়াসের দল প্রকাশ করা হয়। সেখানে সরাসরি সাইন করা বিদেশী ক্রিকেটার হিসেবে সাকিবের নাম দেখা যায়। ২০১৯ সালে সাকিব সবশেষ সিপিএল খেলেছিলেন। সেবার বার্বাডোজ ট্রাইডেন্টেসের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। এরপর নিষেধাজ্ঞায় সিপিএল খেলা হয়নি তার।

[৪] জ্যামাইকার রিটেইন করা ক্রিকেটাররা হলেন আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, রোভম্যান পাওয়েল, চার্দিক ওয়ালটন, ফিডেল অ্যাডওয়ার্স, ভেরাসামি পেরামল ও রায়ান পেরসাউদ। এছাড়া সাকিবের মতো সরাসরি সাইন করা ক্রিকেটাররা হলেন পাকিস্তানের হায়দার আলী, আফগানিস্তানের কায়েস আহমেদ ও ইব্রাহিম জারদান, দক্ষিণ আফ্রিকার মিগেল প্রিটোরিয়াস। এছাড়া ড্রাফট থেকে নিয়েছে জেসন মোহাম্মদ, কেননার লুইস, অভিজয় মানসিং, জশুয়া জেমস এবং ক্রিক ম্যাকেঞ্জিকে।

[৫] আগামী ২৮ আগস্ট থেকে সেন্ট কিটস এন্ড নেভিসে শুরু হবে সিপিএলের নবম আসর। করোনার কারণে সবগুলো খেলা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। পুরো আসর হবে বায়োবাবলের মধ্যে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়