শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

যশোর প্রতিনিধি: [২] কসবা ফাঁড়ি পুলিশ সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ আজিজুল ইসলাম (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক আজিজুল দত্তপাড়া গ্রামের মকিম মোড়লের ছেলে।

[৩] চাঁচড়া ফাঁড়ির এ এস আই সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় (২৭ মে) তারা গোপনে সংবাদ পান ওই গ্রামের মাদ্রাসা মোড় পাকা রাস্তার উপর অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। এসংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালান। পুলিশি উপস্থিতিি টের পেয়ে মাদক বিক্রেতা আজিজুল পালানোর চেষ্টা করে।

[৪]এ সময় স্গংীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। আটক আজিজুলের ডান হাতে থাকা গাঁজা পুলিশকে বের করে দেয়। আটক আজিজুল পুলিশের কাছে স্বীকার করে সে দীর্ঘদিন অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। একারণে সে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিজ হেফাজতে রেখেছিলো। আটক আজিজুলে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তাকে শুক্রবার (২৮ মে) আদালতে চালান দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়