শিরোনাম
◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ ◈ বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’ ◈ ৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক ◈ জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘ঐতিহাসিক অগ্রগতি’ ◈ গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিনা দাস: ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন

রিনা দাস: এক শিক্ষক একবার তাঁর স্কুলে অনেকগুলো বেলুন নিয়ে আসলেন। ছাত্র ছাত্রীদের তিনি বললেন প্রত্যেকে যেন একটি করে বেলুন ফুলিয়ে নিজের নাম লিখে তা ওপরে নিক্ষেপ করে। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলি ছুঁড়ে ফেলার পর, শিক্ষক সমস্ত বেলুনগুলো এলোমেলো করে মিশ্রিত করে রাখলেন।

এরপর তিনি বাচ্চাদের নিজ নাম সহ বেলুনটি খুঁজে নিতে বললেন, সময় দেওয়া হলো পাঁচ মিনিট। তারা হৈহুল্লোর করে, অনেক চেষ্টা করেও নিজের নাম লেখা বেলুনটি কেউ খুঁজে পেলনা।

তারপরে শিক্ষক বললেন, "যে বেলুনটি তোমাদের নিকটতম সেটিই হাতে নাও এবং যার নাম সেখানে লিখা রয়েছে তার কাছে পৌঁছে দাও।" এতে করে দুই মিনিটেরও কম সময়ে, প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল।

এবার শিক্ষক শিশুদের বললেন, “এই বেলুনগুলো হল সুখের মতন। যখন আমরা কেবল আমাদের নিজের জন্য সুখ অনুসন্ধান করি তখন আমরা খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারও সুখের বিষয়ে চিন্তা করি, অন্যকে সহায়তা করি ... শেষ পর্যন্ত এটি আমাদের নিজের সুখটা আবিষ্কার করতেই সহায়তা করে।"

ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভাল করার চেষ্টা করুন। আপনার ভালো'টা নিজেই আপনাকে খুঁজে নেবে।

লেখাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়