শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় জবাই করা ৪২ কেজি ওজনের হরিণ উদ্ধার

ভোলা প্রতিনিধি:  ভোলায় শিকারীদের কাছ থেকে জবাই করা ৪২ কেজি ওজনের একটি হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
শুক্রবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধারের পর দুপুরে বন বিভাগের বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া গ্রামে অভিযান চালায়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জবাই করা ৪২ কেজি ওজনের হরিণ ফেলে রেখে শিকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগের চরমানিকা বিট কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছে হস্তান্তর করা হয়।

তবে এর সাথে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়