শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিওনেল মেসিকে ধরে রাখতে যার পরনাই চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনা সভাপতি ইওহান ল্যাপোর্তা ইতিমধ্যে মেসির বাবার সঙ্গে কথা বলেছেন।

[৩] ইএসপিএন ফুটবল লিখেছে, মেসি এবং তার বাবার সঙ্গে ল্যাপোর্তার ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে। কাতালান টিভি৩ নামের একটি গণমাধ্যমেও একই খবর প্রকাশিত হয়েছে। ইএসপিএন এই খবরের সত্যতা খুঁজে পেয়েছে।

[৪] প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এবং তার বাবাকে প্রথম অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বার্সা। সেখানে আর্থিক বিষয়গুলো আরও পরিষ্কার করা হয়েছে। বার্সার সঙ্গে ৩০ জুন পর্যন্ত চুক্তি মেসির। ক্লাবের সঙ্গে তার এখনকার আলোচনা ‘খুব ইতিবাচক’ হলেও তিনি সিদ্ধান্তের কথা জানাননি। ক্লাবের স্পোর্টিং প্রজেক্টের হালচাল বুঝে সিদ্ধান্ত দেবেন।

[৫] এর আগে গত মাসে ইএসপিএন জানিয়েছিল, বার্সার বর্তমান ম্যানেজমেন্ট মেসিকে আরও দুই বছরের জন্য পেতে চায়। মেসি গত ডিসেম্বরে জানান, তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা উপভোগ করতে চান। এখনো সেই ইচ্ছা আছে তার। বার্সা সভাপতি মেসিকে শেষ পর্যন্ত পাঁচ বছরের প্রস্তাব দেবেন।

[৬] মেসির ঘনিষ্ঠজনেরা ইএসপিএনকে জানিয়েছেন, তিনি বার্সায় থাকতে পারলেও খুশি হবেন। তবে সেক্ষেত্রে অনেক বিষয়ে দুই পক্ষ সমঝোতায় আসতে হবে। এখানে আর্থিক বিষয় জড়িত আছে। করোনার কারণে ক্লাবের কোষাগার ধুঁকছে। মেসি বেতন কমাবেন কি না, সেটিও একটি প্রশ্ন। সব কিছুই এখন সময়ের অপেক্ষা। - ইএসপিএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়