শিরোনাম
◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ ◈ বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’ ◈ ৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক ◈ জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘ঐতিহাসিক অগ্রগতি’ ◈ গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবার সিপিএলে খেলবেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। আসছে আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন এই গতি তারকা।

[৩] সব ঠিক থাকলে আগস্টে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত হবে সিপিএল। ওই আসরের জন্য ট্রাইডেন্টসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন আমির।

[৪] এমন খবর নিজেই নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আমির লিখেন, প্রথমবারের মত সিপিএলে খেলব। নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছি।

[৫] ক্যারিয়ারে এ পর্যন্ত ১৯০টি টি-টোয়েন্টি ম্যাচে ২২০ উইকেট নিয়েছেন আমির। টি-টোয়েন্টিতে স্পেশালিস্ট বোলারের তকমা আগেই পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র সাত।

[৬] এ দিকে পাকিস্তানের আরেক খেলোয়াড় শোয়েব মালিককে দলে নিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সবচেয়ে বেশি পাঁচবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি দলটি। তবে এ দলের হয়ে ২০১৯ সালে টানা ১১ ম্যাচ জয়ে অবদান ছিল মালিকের।

[৭] সিপিএলে নতুন দল পেয়েছেন নেপালের স্পিনার সন্দীপ লামিচানও। আগামী আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন তিনি। সিপিএলে এটি চতুর্থ দল তার। গত তিন মৌসুমে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, বার্বাডোজ ও জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নেমেছিলেন লামিচান। - টুইটার / সিপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়