শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে শ্বেতাঙ্গদের চেয়ে বাংলাদেশি ব্রিটিশদের মৃত্যু ৫ গুণ বেশি, গত বসন্তে আফ্রিকা বংশদ্ভুতরা সর্বাধিক মারা গেছে

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস এ তথ্য দিয়ে বলছে সংখ্যালঘু নৃগোষ্ঠীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ডেইলি মেইল

[৩] ব্রিটেনে কোভিডের প্রথম ঢেউয়ে সবচেয়ে বেশি মারা গেছে আফ্রিকার কৃষ্ণাঙ্গ বংশদ্ভুত মানুষ। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিরা বেশি।

[৪] তবে সংক্রমণের এ ধারা পাল্টে গেছে এবং ব্রিটেনের পরিসংখ্যান অফিস বলছে কোভিডের তথ্য সংকুচিত হতে শুরু করেছে।

[৫] প্রথম সংক্রমণের সময় ব্রিটেনে শে^তাঙ্গদের চেয়ে কালো ক্যারিবিয়রা মারা গেছে ৩.৭ গুণ বেশি এবং তা বজায় ছিল গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এখন দ্বিতীয় ঢেউয়ে এ হার ১.৬২ শতাংশে নেমেছে। বাংলাদেশি ব্রিটিশরা প্রথম সংক্রমণের সময় ৩ থেকে ৪.৯৬ গুণ বেশি মারা গেছে।

[৬] এ পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন ব্রিটিশ সংখ্যালঘু নৃগোষ্ঠীর মানুষ মূলকর্মী ও বেশি মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় বলে এমন পরিস্থিতির শিকার হয়েছেন। এছাড়া ঘনবসতি এলাকায় তাদের বাস যেখানে সংক্রমণ সহজেই ঘটেছে এবং সংক্রমণের পর গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি খুব সহজে বেড়ে গেছে।

[৭] এদের কর্মসংস্থানের পরিবেশ ও ধারাও সংক্রমণের উঁচু হারের আরেক কারণ। এসব ঝুঁকির কারণ চিহ্নিত করে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়