শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক ও টুইটার বাদে বাকি ১২’শ অনলাইন সাইট থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মিয়ানমার জান্তা

লিহান লিমা: [২] মঙ্গলবার নিক্কি এশিয়ান রিভিউ জানায়, জান্তা সরকার ১ হাজার ২’শটি অনলাইন সার্ভিস ও ডোমেইনকে সাদা তালিকাভূক্ত করে এর নাম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে প্রেরণ করেছে। এই তালিকা থেকে বাদ পড়েছে ফেসবুক ও টুইটার। ইয়াঙ্গুনের ২০ বছরের এক তরুণ বলেন, ‘জান্তা সরকার চায় না তরুণরা রাজনীতিতে জড়াক।’ নিক্কি এশিয়ান রিভিউ

[৩] গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর সমালোচনা বন্ধ ও ভিন্নমত ও রুদ্ধ করতে দেশজুড়ে ইন্টারনেট সরবরাহ ব্যবস্থা বন্ধ করাসহ অনলাইন সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে মিয়ানমার জান্তা সরকার। যার ফলে ব্যবসায়িক খাত ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১০টি বৈদেশিক চেম্বার অব কমার্সের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে, মিয়ানমারের এক তৃতীয়াংশ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ৭৫ভাগ হ্রাস পেয়েছে।

[৪] সাদা তালিকাভূক্ত সাইটগুলোর নাম দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে বলা হয়েছে ‘শিক্ষা, ছোট ও মাঝারি ব্যবসায়িক খাতকে পুনসম্পৃক্ত করতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এই সাইটগুলো খুলে দিতে নির্দেশ দেয়া হচ্ছে।’

[৫]অনুমোদনকৃত ১২’শ সাইটের মধ্যে রয়েছে ৭৫০টি সার্ভিস ও ৪৫০টি ডোমেইন। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা যোগাযোগ ও বিক্ষোভ সংগঠিত করার জন্য ফেসবুক ও টুইটার ব্যবহার করায় এ সাইটগুলোকে এখনো কালো তালিকায় রাখা হয়েছে।

[৬]ব্যাংকিং ও আর্থিক খাতের ৫০টি কোম্পানিকে কালো তালিকা থেকে মুক্ত করা হয়েছে, এছাড়া রয়েছে গ্যাব ও ফুডপান্ডার মতো ২০’টিরও বেশি ডেলিভারি কোম্পানি। ‘বেশিরভাগ ক্রেতা ব্যবসায়িক কাজের জন্য সামাজিক মাধ্যম’ হিসেবে হোয়াটস অ্যাপ, লিংক ইন, ভাইবার ও জুম ব্যবহার করায় এগুলোকে অনুমোদন দেয়ার কথা বলা হয়েছে।

[৭]অনুমোদন পেয়েছে ইনস্ট্রাগ্রাম, ইউটিউব, নেটফ্লিক্স ও টিন্ডারসহ ৬০টি এন্টারটেইনমেন্ট সাইট। এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে অনুমোদন মিলেছে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ব্যারনসের। তবে এই তালিকায় নেই নিক্কি এশিয়ান রিভিউ। রয়েছে ১০টি শিক্ষা বিষয়ক সাইট, গুগল ও মাইক্রোসফটসহ ৩’শর বেশি ব্যবসায়িক অ্যাপ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক মাধ্যম সাইট-যেমন চীনের উইচ্যাট, দক্ষিণ কোরিয়ার কাকো টক, জাপানের লাইন ও রাশিয়ার ভিকে খুলে দেয়া হয়েছে। খুলে দেয়া হয়েছে ‘ক্যান্ডি ক্রাশ’, ‘পাবজি’র মতো গেমিং অ্যাপগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়