শিরোনাম
◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল নির্মাণ হলে রোগীর চাপ কমবে: পরিকল্পনামন্ত্রী মান্নান

জাকারিয়া জোসেফ:[২] পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেছেন, হাওরের জেলা সুনামগঞ্জের ত্রিশলাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি উপজেলায় সরকার একটি করে  ৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি যতবেশী বেসরকারি হাসপাতাল নির্মাণ হবে ততোবেশী সরকারি হাসপাতালে রোগীর চাপ কমবে।

[৩] ৭তলা বিশিষ্ঠ খন্দকার আলকাছ ও আমিনা হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হচ্ছে এটা হাওরবাসীর জন্য ভাল একটি উদ্যোগ। কেবল প্রচুর সম্পদের মালিক হলেই চলবে না, এই সম্পদকে জনকল্যাণে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। এর ফলে কিছু টাকা আয় হলে সেটা অন্যায় নয় । জনগন স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হলে লাভও হবে সেটা অন্যায় কোনকিছু মনে করি না।

[৪] আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌছে দিতে সেই মহতি কাজগুলোকে স্বাদুবাদ জানান। তিনি আরো বলেন, এই যে বেসরকারি খন্দকার আলকাছ ও আমিনা হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হতে চলেছে তিনি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের পক্ষ থেকে খন্দকার আলকাছ উদ্দিনের পরিবারের সবাইকে ধন্যবাদ জানান।

[৫] বৃহস্পতিবার দুপুরে বিশিষ্ঠ সমাজসেবক আলকাছ উদ্দিন খন্দকার ও তার ছেলে সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ কর্তৃক সুনামগঞ্জ পৌরসভার নবীনগরে ৭তলা বিশিষ্ঠ খন্দকার আলকাছ ও আমিনা হাসপাতালের উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী মান্নান এসব কথা বলেন।

[৬] খন্দকার আলকাছ ও আমিনা হাসপাতালের চেয়ারম্যান হাজী আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ খন্দকার মঞ্জুর আহমদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীনসহ আরও অনেকে।

 

  • সর্বশেষ