শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ঘুর্ণিঝড়ে চারটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

হারুন-অর-রশীদ : [২] নগরকান্দা-সালথায় ১ মিনিটের ঘুর্ণিঝড়ের আঘাতে ৪ টি গ্রামের দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। শতশত গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল বিনষ্ট হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

[৪] দণি-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘুর্ণিঝড়ে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। শতশত গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন। মেহেরদিয়া গ্রামের বাসিন্দা মোঃ হাসমত আলী জানান, কিছু বুঝে উঠার আগেই ১ মিনিটের প্রলংকারী ঘুর্ণিঝড়ে বাড়িঘর,গাছপালা ও ফসলের ব্যাপক তি হলেও আল্লাহর অশেষ মেহেরবানীতে কোন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।

[৫] এদিকে ঘুর্ণিঝড়ের খবর পাওয়ার পর তাৎণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ,সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ,সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও জেলা পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন মিয়া।

[৬] এসময় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু গণমাধ্যমকে জানান, ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণসহ সার্বিক সকল প্রকারের সহযোগিতা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়