শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১০:১৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কোষাগার থেকে সকালের নাস্তার টাকা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

রাশিদুল ইসলাম : [২] প্রতি মাসে মাত্র ৩০০ ইউরো সরকারি কোষাগার থেকে নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সারা ম্যারিন। ফিনল্যান্ডের ট্যাবলয়েড ইলটালেথি এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী কোষাগার থেকে অর্থ নিলেও প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো নিজের অর্থ থেকে এই ধরনের ব্যয় বহন করেন।

[৪] ফিনল্যান্ডের নাগরিকদের গড় আয় ৪৫ হাজার ডলার হলেও নাস্তায় ৩শ ইউরো ব্যয়ে অনেকে আপত্তি তুলেছেন। প্রধানমন্ত্রীর দপ্তরকে বলা হয়েছে রাষ্ট্রের টাকায় প্রধানমন্ত্রী আসলেই কী কী খেতে পারবেন কতটা ব্যয় করতে পারবেন সেটা পরিষ্কার করে জানাতে।

[৫] প্রতিবেদনে আরো বলা হয় ম্যারিনের আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা পারিবারিক কাজে কেউ এত অর্থ খরচ করেননি। ফিনল্যান্ডেপ্রধানমন্ত্রী একটি বাড়ি পান। সেই বাড়ির ভাড়া এবং সংস্কার কাজের পাশাপাশি আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ফার্নিচারের খরচ দেয়া হয়। প্রয়োজনীয় স্টাফ খরচের কথা থাকলেও খাবারের বিষয়ে কিছু বলা নেই।

[৬] ফিনল্যান্ডের প্রেসিডেন্টও একই সুযোগ-সুবিধা পান।প্রসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে নিত্য-প্রয়োজনীয় জিনিসের জন্য তিনি সরকারি অর্থ ব্যয় করেন না।

  • সর্বশেষ