শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৭:০৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ছেলেবেলার ছবি

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দেখায় রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালকে। একা চাহালকেই নয়, বরং তার স্ত্রী ধনশ্রীও অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। যদিও একজন সফল ইউটিউবার হওয়ার সুবাদে ধনশ্রীর সোশ্যাল মিডিয়ার তৎপরতা স্বাভাবিক বিষয়। তবে চাহালের সোশ্যাল মিডিয়ার অদ্ভূত সব কাজকর্ম মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সতীর্থদের।

[৩] একবার টিকটক ভিডিওয় নিজের বাবার সঙ্গে চাহালের নাচ দেখে রোহিত শর্মা অত্যন্ত অবাক হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আর একবার ক্রিস গেইল হুমকি দিয়েছিলেন যে, এবার তিনি সোশ্যাল মিডিয়ায় ব্লক করবেন চাহালকে এবং সেই সঙ্গে রিপোর্টও করবেন।

[৪] যদিও সোশ্যাল মিডিয়ায় সর্বদা মজাদার কিছু পোস্ট করেন চাহাল, এমনটা নয়। বরং ব্যক্তিগত জীবনের বেশ কিছু মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন টুইটার, ইনস্টাগ্রামে। যদিও তাতেও মজাদার উপকরণ খুঁজে পান অনুরাগীরা।

[৫] যুজবেন্দ্র চাহাল বুধবার (২৬ মে) ছেলেবেলার দুটি ছবি পোস্ট করেন টুইটারে, যা দেখে নেটিজেনদের আপ্লুত হওয়াই স্বাভাবিক। ছেলেবেলার স্মৃতি এই ক্যাপশনে চাহাল নিজের যে দুটি ছবি পোস্ট করেন, তা দেখে তাকে চেনা মুশকিল। একটি ছবিতে তাকে ট্র্যাডিশনাল টুপিতে দেখা যাচ্ছে। অন্য ছবিটিতে তাকে ভগবান রামের মতো সাজতে দেখা গিয়েছে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়