শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ১১:১৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ১১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজফার হোসেন: কবি কাজী নজরুল ইসলাম এবং একটি সাম্প্রদায়িকতার চেহারা

আজফার হোসেন: কবি কাজী নজরুল ইসলাম একবার কোলকাতার এক স্কুলে আমন্ত্রিত হয়ে সেখানে কবিতা পড়তে এবং গান গাইতে গিয়েছিলেন। বিপ্লবী নজরুল যেখানেই যেতেন, সেখানেই তিনি কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণীসহ অন্যদের দারুণ মাতিয়ে রাখতে পারতেন। তো, সেই স্কুলে নজরুল গান গাইলেন, কবিতা পড়লেন। সেখানে এক কিশোরী নজরুলের দ্বারা এতোই প্রাণিত হয়েছিলো যে, শেষ পর্যন্ত সে গলা থেকে তার সোনার মালাটা খুলে নজরুলকে উপহার দিয়েছিলো। এভাবে নজরুলকে সে জানিয়েছিলো প্রাণঢালা অভিনন্দন আর ভালবাসা। কিন্তু সেই মেয়ের পরিণতি? প্রশ্ন উঠেছিলোঃ কি করে এক হিন্দু মেয়ে এক মুসলমান কবিকে গলার মালা খুলে দেয়? ছি ছি রব উঠেছিলো চারিদিকে। সমাজের তীব্র ধিক্কারে জর্জরিত হতে হয়েছিলো সেই মেয়েটাকে। আর সেই ধিক্কার এতোটাই অসহ্য হয়ে উঠেছিলো যে, শেষ পর্যন্ত ওই কিশোরী আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলো। এই হচ্ছে সাম্প্রদায়িকতার এক চেহারা (একমাত্র চেহারা না হলেও), যার ইতিহাস এখনও শেষ হয় নাই মোটেই। ভারতেও না, বাংলাদেশেও না (যেখানে হিন্দুবিদ্বেষ বিভিন্ন মাত্রায় ও পরিসরে বিরাজ করে--ভূমিতে ও ভাষায়, মগজে ও মননে, অচেতনেও)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়