শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক স্বাধীন কমিশন গঠনের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের আয়োজিত ওয়েবিনারে যুক্ত হয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে অবিলম্বে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হওয়া উচিত।

[৩] ফিলিস্তিনে ভবিষ্যত সহিংসতা মোকাবেলায় বর্তমান যুদ্ধবিরতি যথেষ্ট নয় উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনিদের অধিকারের জন্য বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন প্রদর্শনের জন্য আন্তর্জাতিক পরিসরে সোচ্চার ছিলেন।

[৪] ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সবসময় মানবতার কথা বললেও তারা ইসরায়েলি হামলার কোনো নিন্দা করে না। বরং অস্ত্র দিয়ে আরও সাহায্য করেছে।

[৫] গত তিন দশকে শান্তি আলোচনার প্রক্রিয়া ফিলিস্তিনিদের কিছুই দেয়নি। বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের নৃশংসতার রুপ বেরিয়ে এসেছে।

[৬] সাবেক পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, এই সংকট নিরসনে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত অবস্থান নেওয়া উচিত।

[৭] আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে আনীত যুদ্ধপরাধের অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়