শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসা পণ্য দিয়ে ভারতকে সহযোগিতা করলো তুরস্ক

রাকিবুল রিফাত: [২] করোনা প্রতিরোধে জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে রাজধানী দিল্লিতে মঙ্গলবার অবতরণ করেছে তুর্কি সেনাবাহিনীর একটি বিমান। ডেইলি সাবা

[৩] জরুরি চিকিৎসাসামগ্রীর মধ্যে ৫০ হাজার বাক্স ওষুধ, ৫০টি ভেন্টিলেটর, ৫টি অক্সিজেন তৈরির মেশিন ও ৬৩০টি অক্সিজেন টিউব রয়েছে । তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এক টুইটবার্তায় এ কথা নিশ্চিত করেছেন। তুর্কি রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে ওই জরুরি ওষুধ ও করোনা প্রতিরোধ চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।

[৪] ওষুধের বাক্সে লেখা ছিল কবি জালালউদ্দিন রুমির উক্তি, ‘অন্ধকারের পর সেভাবে সূর্য আসে, হতাশার পরই আসে আশার আলো।’ এছাড়া আরও লেখা ছিল ভারতের মানুষদের জন্য তুরস্কের ভালোবাসা।

[৫] তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহিম আলতার জানান প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানের নির্দেশে এবং পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে ভারতে এ জরুরি সহায়তা পাঠানো হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ