শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ আটক দুইজন

কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (২৫ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৩] আটকরা হলেন- ভোলার লালমোহন উপজেলার মোতালেব মিয়ার ছেলে মো. জুয়েল (২৭) ও পাবনার ভেড়ামারা উপজেলার মৃত দিলদার শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫)জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম দুপুর ২টার দিকে গোমতী টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখাচর হোটেল মিয়ামি রির্সোট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

[৪] এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল ও সাইফুলকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে তিনি জানান।এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি আনোয়ারুল আজিম জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়