শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের ২ বারের অলিম্পিক জয়ী কুস্তিগীর সুশিল কুমার হত্যা মামলায় গ্রেপ্তার

মাহামুদুল পরশ: [২] শনিবার দিল্লির মুন্ডুকা অঞ্চল থেকে সুশীল কুমার এবং তার বন্ধু অজয় কুমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে ৬ দিনের রিমান্ডে পাঠান। এনডিটিভি, হিন্দুস্তান টাইস, সিএনএন

[৩] চলতি মাসের ৪ তারিখ দিল্লির ছাত্রসাল স্টেডিয়ামের গাড়ি পার্কিংয়ের স্থানে ২৩ বছর বয়সি প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ান সাগর রানার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার সাথে সুশিলের সম্পৃক্ততা পায় পুলিশ।

[৪] ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলো ভারতের এই তারকা কুস্তিগীর। ঘটনার পরেই পুলিশের পক্ষ থেকে সুশিল কুমারের খোঁজদাতাকে ১ লাখ রুপি এবং অজয় কুমারের খোঁজদাতাদের জন্য ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়।

[৫] স্থানীয় গণমাধ্যমসূত্রে যনা যায়, সুশীল ঘটনার পরে উত্তরাখণ্ডে গিয়েছিলেন। উত্তরাখণ্ডের হরিদ্বারে কয়েকদিন থাকার পর দিল্লিতে ফেরেন তিনি। পরে দিল্লি থেকে পঞ্জাব ও হরিয়ানার যান। হরিয়ানা থেকে ফের দিল্লিতে ফেরেন সুশীল। অনুমান করা হচ্ছে নিজের অবস্থান লুকাতেই ক্রমাগত ঠিকানা বদল করছিলেন এই তারকা কুস্তিগীর। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়