শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী প্রিয়াঙ্কা হত্যার অভিযোগে গ্রেপ্তার হলেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা উন্নি দেব

বিনোদন ডেস্ক: মঙ্গলবার (২৫ মে) কেরালা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

২০১৯ সালে বিয়ে করেন উন্নি ও প্রিয়াঙ্কা। গত বছর লকডাউনের সময় থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। প্রিয়াঙ্কার সোনার গয়না বিক্রিরও অভিযোগ রয়েছে এই তারকার বিরুদ্ধে। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো বলে জানিয়েছে প্রতিবেশীরা।

গত সপ্তাহে নিজ বাসা থেকে প্রিয়াঙ্কার ঝুলন্ত মরদেহ উদ্ধার  করে পুলিশ। এরপর তার ‘আত্মহত্যার’ ঘটনায় মামলা দায়ের করে পরিবার।

প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যার ঘটনা নয়। কারণ যৌতুকের জন্য উন্নি দেব নিয়মিত প্রিয়াঙ্কার উপর নির্যাতন করতেন। এছাড়া আত্মহত্যার একদিন আগে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা। তাছাড়া মৃত্যুর পর প্রিয়াঙ্কার পুরো শরীরে চোট-আঘাতের চিহ্ন দেখা গেছে।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজা পি দেবের ছেলে উন্নি দেব। ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করেছিলেন উন্নি। পরবর্তীতে সিনেমাতেও দেখা গেছে তাকে। সূত্র: নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়