শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে কোটি টাকার হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এম এ হালিম: [২] মঙ্গলবার (২৫ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর ওপস অফিসার সহাকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

[৩] এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

[৪] এরআগে সোমবার (২৪ মে) দুপুরে র‌্যাব-৪ এর একটি সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি হিরোইন, মাদক বিক্রিত ৩৩ হারজার ৩৩০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক হয়।

[৫] আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসমাইল হোসেন ওরফে বাবুল (৫১) ও কাওছার আহমেদ ওরফে জয় (১৯)।

[৬] র‌্যাব জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো তারা।

[৭] তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়