শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা শিবির পরিদর্শনে মঙ্গলবার আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি ভোলকান বোজকির

কূটনৈতিক প্রতিবেদক: [২] প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

[৩] ভোলকান বোজকির ২৫ থেকে ২৭ মে বাংলাদেশ ও পাকিস্তান সফরের বিষিয়টি জানিয়েছে জাতিসংঘ সদর দপ্তর।

[৪] রোহিঙ্গা শিবির ও ইউএনএইচসিআরের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সেখানে তিনি আর্ন্তজাতিক অংশীজনদের সঙ্গেও মতবিনিময় করবেন।

[৫] দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু লেকচার সিরিজে অংশ নেবেন । এতে বৈশ্বিক সংকট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, বহুপক্ষীয় ও জাতিসংঘ ব্যবস্থাও গুরুত্ব পাবে।

[৬] পাকিস্তান সফরকালে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

[৭] তুরস্কের কূটনীতিক ও রাজনীতিক ভোলকান বোজকির গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

[৮] ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের মে পর্যন্ত তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়